চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

 

পরিবারের ৫ সদস্য ও ২ জন কেয়ারটেকারসহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরিবারের বাকি সদস্যরা হলেন উনার কন্যা ও নাতি নাতনি।

শনিবার (১১ জুলাই) রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার তার পরিবারের পাঁচ সদস্য ও ২ জন কেয়ার টেকার সহ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাংলোতে অবস্থান করছেন এবং সেখান থেকেই ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির শুরু থেকেই ত্রাণ বিতরণ সহ করোনা প্রতিরোধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে আসছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

 

জিই/১১/০৭/২২:৩১