নিজস্ব প্রতিবেদক
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সম্প্রতি জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ তুলেছেন। মৌসুমীকে বিরক্ত করা সহ নানা ধরনের অভিযোগ এনে শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন ওমর সানী।
এদিকে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগের একদিনের মাথাতেই মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমী এক অডিও বার্তায় জায়েদ খানকে নির্দোষ দাবি করে বলেন, আমাকে বিরক্ত করার কোনো ঘটনায় ঘটেনি।
বরং জায়েদ আমাকে সম্মান করেন। ’
ওমর সানি বারবার দাবি করেছেন, বিরক্ত করার যাবতীয় তথ্য প্রমাণ তাদের ছেলে ফারদিনের কাছে রয়েছে। বিষয়টি নিয়ে মৌসুমী ও ওমর সানির ছেলে ফারদিন বলেন, ‘তার (জায়েদ খান) বিষয়ে সবাই মোটামুটি জানেন। শুধু আমার আম্মা না, উনি কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো। ’
ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে আরো যোগ করেন, ‘এটা নিয়ে যেন এত কাদা ছোঁড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয়।




