ক্রীড়া ডেস্ক
রেফারির প্রতি অসম্মানজনক আচরণ প্রদর্শন করায় স্প্যানিশ ঘরোয়া ফুটবলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিকে। দেড় মাসের বিরতি শেষে বিশ্বকাপের পর লিগ শুরু হলে প্রথম তিন ম্যাচ তিনি খেলতে পারবেন না।
পোলিশ এই স্ট্রাইকার গত ৮ নভেম্বর ওসাসুনার বিপক্ষের ম্যাচে লাল কার্ড পেয়েছেন। মাঠ ছেড়ে যাওয়ার সময় নাক স্পর্শ করে অঙ্গভঙ্গি দেখিয়েছিলেন। যা রেফারির কাছে দৃষ্টিকটু ও অসম্মানজনক মনে হয়েছে।
স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার এক বিবৃতিতে জানায়, লাল কার্ডের জন্য এমনিতেই তিনি এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। তবে রেফারির প্রতি অসম্মাজনক আচরণ প্রদর্শন করায় লেভানডোস্কির ওপর আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




