ক্রীড়া প্রতিবেদক

রাশিয়া বিশ্বকাপের ধারাবাহিকতা কাতারেও বজায় রেখেছে জার্মানি। শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতেও যেতে পারেনি শেষ ষোলোয়। প্রথম ম্যাচে যে পেতে হয়েছে হারের তিক্ত স্বাদ। তাই বারও তারা ফিরে গেছে গ্রুপ পর্ব থেকেই।

সেই ব্যর্থতার দায় নিয়ে অলিভার বিয়েরহফ জার্মান একাডেমির পরিচালকের দায়িত্ব ছেড়েছেন। তবে কোচের দায়িত্বে বহাল থাকছেন হ্যান্সি ফ্লিক। বৃহস্পতিবার জার্মানির ফুটবল ফেডারেশনের সঙ্গে বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে বৈঠক হয়েছে। সেখানে কোনো শব্দ না করে বৈঠক থেকে বেরিয়ে যান তিনি।

তবে পরে এক বিবৃতিতে ফ্লিক বলেছেন, ‘একটি দল হিসেবে কাতারে অনেক বড় কিছু অর্জন করার কথা ছিল। তবে সেখানে আমরা একটি বড় সুযোগ মিস করেছি। এর থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামীর প্রস্তুতি নিতে হবে।