থার্ডআই ডেস্ক
পশ্চিমা দেশগুলোর এক জোট হয়ে রাশিয়ার রপ্তানি করা তেলের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেধে দেয়ার জবাবে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আঞ্চলিক সম্মেলনের পর পুতিন সাংবাদিকদের বলেন, আমরা প্রয়োজন হলে তেল উৎপাদন কমানোর সম্ভাবনা বিবেচনা করবো।
তিনি বলেন, তেলের সর্বোচ্চ মূল্য বেধে দেওয়া ছিল একটি ‘বোকামি সিদ্ধান্ত’ যা ‘বৈশ্বিক তেলের বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।’ তবে এতে রাশিয়ার কোনো ক্ষতি হবে না।
তিনি আরো বলেন, মস্কো আগামী কয়েকদিনের মধ্যে এর জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেবে। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
বর্তমান বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৫ ডলার যা ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের দামের চেয়ে সামান্য বেশি।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের এমন পদক্ষেপ কেবলমাত্র স্বল্প মেয়াদে সীমিত প্রভাব ফেলতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন, জি-সেভেন ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের এ সর্বোচ্চ দাম সোমবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হতে যাচ্ছে। রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।




