নিজস্ব প্রতিবেদক
দায়িত্ব গ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ রবিবার (২৯ জানুয়ারি) ঢাকায় বিজিবি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিজিবির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিটপ্রধানরা। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি আনসার ও ভিডিপির ডিজি ছিলেন।




