নিজস্ব প্রতিবেদক

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে সারা দেশে মোট ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৮৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩০৩ জন রয়েছে। একই সময়ে সারা দেশে সেরে উঠেছেন ৫৩৯ জন ডেঙ্গু রোগী।