থার্ড আই ডেস্ক :: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত ঘোষণা করার পর ২৪ ঘণ্টার মধ্যেই শ্রীলঙ্কা সফর স্থগিত ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলার সূচি নির্ধারিত ছিল বাংলাদেশের।
এর আগে মঙ্গলবার করোনাভাইরাসের কারণে বাংলাদেশে নিউজিল্যান্ডের সফর স্থগিত হওয়ার ব্যপারে।
বাংলাদেশ না করলেও আশাবাদী ছিলো শ্রীলংকান ক্রিকেট বোর্ড। তারা আশাবাদী ছিল জুলাইতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে। এরপর জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে। এরই মধ্যে ভারত জানিয়ে দিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে তারা এই সিরিজ খেলতে আপাতত যাচ্ছে না। এবার না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলো বাংলাদেশও।
করোনাভাইরাসের কারণে মার্চের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশে অঘোষিত লকডাউন শুরু হয়। জুনের শুরুতে সীমিত আকারে সরকার অনেক কিছু খুলে দিলেও মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিস খোলা হয়নি। এমনকি মিরপুর ‘রেড জোনে’ পড়ার কারণে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনেরও অনুমতি দেয়নি বিসিবি।
এদিকে বাংলাদেশে ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ২৪ জুন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ ৬৬০ জন। মৃত্যুবরণ করেছেন ১৫৮২জন। ক্রিকেটারদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
করোনাভাইরাসের কারণে এ নিয়ে পঞ্চম সিরিজ স্থগিত করলো বাংলাদেশ।
থার্ডআইরিপোর্ট /২৪ জুন ২০২০/এমকে




