ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে জায়গা হয়নি অলরাউন্ডার মইন আলির। তবে দলের বড় দায়িত্ব পেয়েছেন মইন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ শেষে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ৩৩ বছর বয়সী মইনকে। এ ব্যাপারে ইংল্যান্ডের প্রধান নিবার্চক এড স্মিথ বলেন, ‘আগামী দুমাসে আমাদের তিনটি দলের সাথে সিরিজ রয়েছে। করোনার মধ্যে সিরিজ হওয়ায় আমরা এখন তিন ফরম্যাটে আলাদা আলাদা দল নিয়ে খেলার পরিকল্পনা করছি। তাই টেস্ট দলের সাথে ওয়ানডে বা টি-২০ দলে কিছুটা পরিবর্তন থাকবে।