থার্ড আই ডেস্ক

আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে এক সাধারণ পরিবারের বাস। কিন্তু তালেবানের হামলায় পরিবারের বাবা-মা নিহত হন। সেই প্রতিশোধ নিতে নিজেই অস্ত্র হাতে তুলে নেয় এক কিশোরী। একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করে দুই জঙ্গিকে হত্যা করে। এ ছাড়া আরও বেশ কয়েক জনকে আহত করে। এর পর জঙ্গিরা ফিরে গিয়ে আরও বড় আক্রমণের পরিকল্পনা করলে গ্রামবাসী ও সরকারি বাহিনীর তোপের মুখে ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু এই সময়ের মধ্যে ওই কিশোরীকে বীর উপাধি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়। ব্যবহৃত একে-৪৭ রাইফেলটি হাতে কিশোরীটির একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে কর্মকর্তারা জানান, ওই কিশোরী ও তার ছোট ভাইকে অপেক্ষাকৃত নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হবে বলে ধারণা তাদের। ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও সংবাদমাধ্যমে প্রকাশ হয় গতকাল বুধবার। ষবিবিসি