শাবি প্রতিনিধি::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচ (পিএসএ বিভাগের ৮ম ব্যাচ ও লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স ৪র্থ ব্যাচ) এর শিক্ষার্থী সাখাওয়াত হোসেন রাসেল দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক, হার্ট এবং ফুসফুস জনিত জটিলতায় ভুগছেন।
জানা যায়, সাখাওয়াত ২০১৪ সাল থেকে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থান অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। এসময় তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে সমস্ত সঞ্চয় খরচ করে নিঃস্ব হয়ে পড়েছেন তার পরিবার। এদিকে মা-বাবার পাশাপাশি পারিবারিক জীবনে রয়েছে স্ত্রী ও দুই শিশু সন্তান।
বর্তমানে সাখাওয়াত চেন্নায়ের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসায় প্রয়োজন প্রায় ২০ লক্ষ টাকা। যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব না। এজন্য তার চিকিৎসায় সকলকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন তার পরিবার, লোকপ্রশাসন বিভাগ ও লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশন।
এ বিষয়ে লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, সাখাওয়াত অনেকদিন ধরেই শারিরীক সমস্যায় ভুগছেন। তার সহায় সম্বল যা ছিল তা দিয়ে চিকিৎসার্থে ব্যয় করেছেন। সে তার বন্ধু বান্ধবের শরণাপন্ন হয়েছে। যেখান থেকে আমরা বিষয়টি জানতে পেরে লোকপ্রশাসন বিভাগের একজন সদস্য হিসেবে তার চিকিৎসায় ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছি।
এদেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদেরকে তার এই চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তার পরিবার, লোকপ্রশাসন বিভাগ ও লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সহযোগিতা করতে বিকাশ ও সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যাবে। বিকাশ করার জন্য লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল (বিকাশ নং- ০১৯১১০৮৯৮৯৬) ও সাখাওয়াত হোসেন (বিকাশ নং-০১৭৩৮৮৩১৩২১) অথবা লোকপ্রশাসন এলামনাই এসোসিয়েশন, হিসাব নম্বর- ৫৬৩২৫০১০১০২২০, রাউটিং নম্বর- ২০০৯১৩০৭৬, সোনালী ব্যাংক, শাবিপ্রবি শাখা , সিলেট অথবা মো. সাখাওয়াত হোসেন, হিসাব নম্বর- ০২০০০০৫৯৩৩০৮৯, রাউটিং নম্বর- ০১০২৭৫৬৮৩, অগ্রণী ব্যাংক লিমিটেড়, রমনা কর্পোরেট শাখা, ঢাকা এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যাবে।
এমএ




