থার্ড আই রিপোর্ট
ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট সংস্কারসহ ৫ দফা দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবর স্মারকলিপি দিয়েছেন আম্বরখানা ৫ নং বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার আম্বরখানা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আমির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিটি প্রশাসকের নিকট এ স্মারকলিপি দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সেলিম মিয়া, সহ সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, দপ্তর সম্পাদক জামাল আহমেদ প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবিগুলো হলো-আম্বরখানা সহ সিলেট সিটি কর্পোরেশন এর ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার, রাস্তাঘাট সংস্কার, নগরীর খাল পুনরুদ্ধার ও খনন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং আম্বরখানা এলাকায় তরুণ ও শিশুকিশোরদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা।
আম্বরখানা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া বলেন, আমরা মানুষের কল্যানের জন্য রাজনীতি করি। তাই জনগণের পক্ষে কিছু দাবি নিয়ে সিটি প্রশাসকের সাথে দেখা করেছি। দাবি আদায়ের ব্যাপারে আমরা আশাবাদী।
ওয়ার্ড সভাপতি হাজী মোঃ আমির হোসেন বলেন, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কিছু দাবি নিয়ে সিটি প্রশাসকের কাছে গিয়েছিলাম। সিটি প্রশাসক খুব দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেছেন।



