থার্ড আই ডেস্ক::

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের সীমান্তে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের বিপরীতে ভারতের তিনগাঁও বিএসএফের জওয়ানরা তাদের গুলি করে।

নিহতরা হলেন- উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে নিহত রবিউল ইসলাম (২৬) এবং হরিপুর উপজেলার বাসিন্দা নাজিমউদ্দিন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে অন্যরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ নাজিমউদ্দিনকে উদ্ধার করে দিনাজপুরে নেয়ার পথে তিনিও মার যান।

এমএ