শাবি প্রতিনিধি::
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাতে ২০২০-২১ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষক।
সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ৫৭৯টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকাও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এই ছয় ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট এক হাজার ১৫৮ জন গবেষক।
এর মধ্যে রয়েছেন শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক ও মো. সোলাইমান হোসেন।
ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে রয়েছেন অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান ও সহকারী অধ্যাপক শাফায়েত আহমেদ।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ থেকে অধ্যাপক ড. আবু ইউসুফ ও সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন ফেলোশিপ পাচ্ছেন।
এমএ




