শাবি প্রতিনিধি

আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সের (এআইসিএইচই) সদস্য হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি স্টুডেন্ট চ্যাপ্টার)। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পর শাহজালাল বিশ্ববিদ্যালয় এই সদস্য পদ পেলো।

শুক্রবার আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স কর্তৃপক্ষ শাবির সদস্য পদ (শাবি স্টুডেন্ট চ্যাপ্টার) অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান শাবি স্টুডেন্ট চ্যাপ্টার কমিটির ট্রেজারার মশিউর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রচেষ্টায় এআইসিএইচই’র শাবির স্টুডেন্ট চ্যাপ্টার যাত্রা শুরু করেছে। এই সংস্থা আমাদের কেমিক্যাল রিলেটেড গবেষণা বা কাজের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করবে। আমাদের কেমিক্যাল রিলেটেড কাজের পর্যবেক্ষণ করবে।

এদিকে আগামী এক বছরের জন্য স্টুডেন্ট চ্যাপ্টারের প্রথম কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক মো. সারোয়ার জামান। কমিটিতে সহ-সভাপতি অর্জন সাহা, ট্রেজারার মশিউর রহমান এবং অফিসার (ক্যারিয়ার ডেভেলপমেন্ট) হিসেবে কাশফিয়া নেহরিন রয়েছেন।

এছাড়া, পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ স্টুডেন্ট চ্যাপ্টারের চেয়ার এবং বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন অ্যাডভাইসর হিসেবে থাকছেন