কুবি প্রতিনিধি:
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং গণিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন।
শনিবার সকাল ৯টায় নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মোশারফ হোসেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বক্তা ইউনিয়নের মো. লতিফের ছেলে।
মোশারফের সহপাঠীদের সূত্রে জানা যায়, রাতে বুকে ব্যথা অনুভব করেন মোশারফ। সকালে বুকের ব্যথা বেড়ে যা্ওয়ায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোশারফের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মোশারফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে মোশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।




