থার্ডআই ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি-সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর সুলতান-উল-ইসলাম, জনসংযোগ প্রশাসক কর্মকর্তা আজিজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।