থার্ডআই ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার। যেখানে ৩০ জন প্রার্থী ২৩ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড রুমে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
মঙ্গলবার প্রিসাইডিং অফিসার এস এম কবিরুল হাসান বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন।

কাউন্সিলররা ২৩ জন পরিচালক নির্বাচন করবেন, দুজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হবেন। এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন। নির্বাচন সামনে রেখে বিসিবি এই মাসের শুরুর দিকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন এম ফরহাদ হুসাইন।