থার্ডআই ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে।
উক্ত ফলাফল এসএমএস (nu<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে বিকেল ৪টা থেকে পাওয়া যাবে।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।



