থার্ডআই ডেস্ক:

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিওনেল মেসির অভিষেক হয়েছিল আগে। ২৯ আগস্ট রিমসের মাঠে দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই ম্যাচে ২-০ গোলে জয় পায় পিএসজি।

এরপর ফরাসি জায়ান্টদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে মেসির। গত সপ্তাহে
বেলজিয়ামের ক্লাব ব্রুগের মাঠে ১-১ ব্যবধানে ড্রয়ের ম্যাচে প্রথমবারের মতো মাউরিসিও পচেত্তিনোর একাদশে জায়গা করে নেন তিনি। সেই সঙ্গে প্রথমবারের মতো একই জার্সিতে দেখা মেলে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ত্রিফলা—মেসি-নেইমার
-কিলিয়ান এমবাপ্পেকে।

ফের ‘এমএনএম’-কে দেখা গেল লিওঁ’র বিপক্ষে। এই ম্যাচ দিয়ে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অভিষেক হলো মেসির। শুরুতে আর্জেন্টাইন তারকার একাদশে না থাকার গুঞ্জন থাকলেও পচেত্তিনো একাদশ সাজান ত্রিফলাকে নিয়ে। আক্রমণভাগে তাদের সঙ্গে যোগ দেন আনহেল দি মারিয়াও। কিন্তু তারকাসমৃদ্ধ দল সাজিয়েও লিওঁকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে পিএসজিকে। মেসি-নেইমারদের সঙ্গে সমানতালে লড়াই করেছেন জাদরান শাকিরি-এমারসন-জেরম বোয়েটাংরা। বার্সেলোনা ছেড়ে মেসি প্যারিসে এসেছেন ৪০ দিন হয়।

আন্তর্জাতিক বিরতি ও ফিটনেস কারণে এখন পর্যন্ত পিসএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনো পাননি জালের দেখা।  লিওঁর বিপক্ষে পচেত্তিনোর কপালের দুশ্চিন্তা দূর করেন নেইমার ও মাউরো ইকার্দি। পিছিয়ে পড়েও পিএসজি জিতেছে ২-১ ব্যবধানে। ৫৪তম মিনিটে টোকো একাম্বির পাসে পিএসজির জাল খুঁজে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। পিছিয়ে পড়ে দুর্দান্ত কামব্যাক করে পচেত্তিনোর দল। বিতর্কিত এক পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান নেইমার।