শাবি প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এসময় ছাত্রলীগের একাংশের উদ্যোগে ক্যাম্পাসে আনন্দ মিছিল, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে শাখা ছাত্রলীগ। পরবর্তীতে বাদ আসর এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৭৫টি বৃক্ষরোপণ করা হয়।

অসহায়দের মাঝে খাবার বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শফিউল হোসেন এবং সহকারী অধ্যাপক মুহামমদ মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক উপ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, আবদুল্লাহ আল রোমান, মাহবুবুর রহমান, ময়নুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, তারেক হালিমী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সিহাব উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, বাংলা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকার, ছাত্রলীগ নেতা মীর ইয়াছিন, ভূতাত্ত্বিক বিভাগের সভাপতি সাজ্জাদ রাজু, ছাত্রলীগ নেতা সঞ্জয় সাহা, সমাজবিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিমসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক হাফিজ আল আসাদের নেতৃত্বে শাখা ছাত্রলীগের আরেক অংশ বিভিন্ন কর্মসূচি পালন করে।

এসময় তারা জন্মদিন উপলক্ষে কেক কাটা, আনন্দ মিছিল, বৃক্ষরোপণ এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. মোশারফ হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান মিলন, সুবীর, রায়হান, কামাল, ইশতিয়াক, সাদিক, সুমন, মুশফিক, সৃজনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় প্রায় আট বছর মেয়াদি কমিটিকে গত ১৭ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্তির পর আজ ছাত্রলীগের নেতাকর্মীদের একাধিক ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যায়।