শাবিপ্রবি প্রতিনিধি
আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা।
রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের দুই শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। পরে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরকেও টিকার আওতায় আনা হবে। টিকা নিতে আসা শিক্ষার্থীদেরকে টিকা নিবন্ধনের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। তবে কোন টিকা দেওয়া হবে তা নিশ্চিত করেননি তিনি।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, শিক্ষার্থীদেরকে টিকা দিতে মেডিকেল সেন্টারকে সম্পূর্ণরুপে প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হবে। যারা আগে আসবেন তারা আগে টিকা পাবেন।




