থার্ডআই ডেস্ক:
নভেম্বরের শুরুতে ইউরোপের তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, জাতিসংঘের ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ২৬) উপলক্ষে ৩১ অক্টোবর ঢাকা থেকে স্কটল্যান্ডের গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। ১ নভেম্বর থেকে তিন দিন কপ২৬ এর উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি।
এরপর গ্লাসগো থেকে লন্ডন হয়ে প্যারিস যাবেন।
বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং ভালনারেবল ২০ গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, জলবায়ু সম্মেলন ঘিরে সিভিএফ ও কপ২৬ এর উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনেরও প্রস্তুতি বলছে।




