শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার। আগামী তিন বছর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

গত শনিবার (১৬ অক্টোবর) বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিনি বিভাগের সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাইফুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগেও অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার অত্র বিভাগে ১১জানুয়ারি ২০১১ থেকে ২৪ নভেম্বর ২০১১ এবং ১০ আগস্ট ২০১৬ থেকে ২৬ জুলাই ২০১৭ পর্যন্ত দুই মেয়াদে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ড. ফরহাদ হাওলাদার ২০০৭ সালে শাবির পিএমই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স (থিওরি) ডিগ্রি অর্জন করেন। থিসিস শেষ করার পূর্বে উচ্চ শিক্ষা অর্জনে জাপান গমন করেন। তিনি জাপানের ইউনিভার্সিটি অব রিউকিউস থেকে ফিজিক্স এন্ড আর্থ সায়েন্স বিভাগ থেকে এমএস এবং একই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্সেস থেকে ডক্টর অব সায়েন্স (ডি.এসসি) ডিগ্রি অর্জন করেন।

সার্বিক বিষয়ে অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার বলেন, বলেন, শাবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পঠিত বিষয়। আমাদের অসংখ্য গ্রাজুয়েট দেশ-বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছে। যেখানে আমাদের মূল লক্ষ্য হলো বিশ্বমানের গ্রাজুয়েট ও দক্ষ মানব সম্পদ তৈরি করা। যাতে তারা নিজ নিজ ফিল্ডের সমম্পদ উত্তোলন, উৎপাদন ও তা ব্যাবহার উপযোগী করে মানব কল্যাণে ভূমিকা রাখতে পারে। পিএমই বিভাগের সকলে মিলে সে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় তিনি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, এপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদসহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ড. ফরহাদ হাওলাদার শাবি সেন্টার অব এক্সিলেন্সের সদস্য হিসেবে আছেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে একাডেমিক কাউন্সিল, গ্রাজুয়েট স্টাডি কমিটি ও বোর্ড অব এডভান্স স্টাডিজের সদস্য ছিলেন। তার প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ৫০এর অধিক। এছাড়া তিনি দেশ বিদেশের ১০এর অধিক জার্নালের রিভিউয়ার হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি আমেরিকান জার্নাল অব এগ্রিকালচার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সম্পাদকীয় বোর্ডের সদস্য।