শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী টিকার জন্য রেজিষ্ট্রেশন করা সত্ত্বেও এখনো টিকা নেন নি তাদেরকে আগামীকাল (১৯ অক্টোবর) আগে আসা অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শাবির মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।
ড. কবির হোসেন বলেন, টিকা রেজিষ্ট্রেশন করা সত্ত্বেও যারা এখনো টিকা নেন নি তাদেরকে আগামীকাল (১৯ অক্টোবর) আগে আসা অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। যতজন শিক্ষার্থী আগামীকাল টিকা গ্রহণ করতে আসবে সবাইকে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে।
আগামীকালের পর টিকা কার্যক্রম চলমান থাকবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি পর্যাপ্ত শিক্ষার্থী টিকা নিতে বাকী থাকে এবং তারা স্বশরীরে উপস্থিত হয়ে টিকা নিতে আগ্রহী থাকেন তাহলে তাদের জন্য টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অল্প পরিমান হলে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টিকা দেওয়ার পরিবর্তে বিকল্প ব্যবস্থা করা হবে।




