থার্ডআই ডেস্ক:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদের জন্যই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ যা যা করার করছে। তবে, জাতিসংঘের শক্তিটা হচ্ছে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য, তারা হলো ‘মাতব্বর’। এরা একজন যদি আপত্তি করে সেখানে জাতিসংঘ কিছুই করতে পারে না।
তার ফলে আমাদের রোহিঙ্গা সমস্যা, ফিলিস্তিনের সমস্যা ঝুলেই আছে। জাতিসংঘ দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিশ্ব সংস্থাটিতে বাংলাদেশের সাবেক এই স্থায়ী প্রতিনিধি পরাশক্তি দেশগুলোকে নিয়ে মুখ খোলেন।
মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ। তবে বিপুলসংখ্যক এই শরণার্থী এখন ‘বোঝা’ হিসেবে দেখছে সরকার।




