থার্ডআই ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৮২৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করে ২৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী।