শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী এখনো করোনা ভ্যাকসিন নেয়নি, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
বুধবার রাতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্য এই নির্দেশনা প্রদান করেন।
উপাচার্য বলেন, আমরা সকল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে চাই। সে উদ্দেশ্য এখন পর্যন্ত ১ হাজার সাতশো ১৭ জনকে ফাইজারের ১ ডোজ করে টিকা ক্যাম্পাসে দেওয়া হয়েছে। আর যেসব শিক্ষার্থী এখনো টিকা দিতে পারেনি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে স্ব স্ব বিভাগে যোগাযোগ করে।
তিনি বলেন, আমরা প্রতিটি বিভাগে নির্দেশনা পাঠিয়েছি। যেসকল শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় আসেনি, তারা যেন বিভাগ কর্তৃপক্ষের কাছে নাম জমা দেয়। তখন প্রতিটি বিভাগ শিক্ষার্থীদের করোনা টিকা পেতে সহযোগিতা করবে।
উল্লেখ, বুধবার (২৭ অক্টোবর) দুপুর ২ টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শেষ হয়েছে।




