থার্ডআই ডেস্ক:

আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, ইরান তার আচরণ পরিবর্তন করলে এই পরমাণু চুক্তি আবার কার্যকর করা হতে পারে।

বিবৃতিতে তারা আন্তরিকতার সাথে আলোচনায় বসার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা শনিবার যৌথ বিবৃতি প্রকাশ করে এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে বলা হয়, আমরা এ নিশ্চয়তা পেতে চাই যে ইরান কখনো চুক্তি লঙ্ঘন করবে না।
ইরান ও ইউরোপীয় ইউনিয়ন আগামী নভেম্বরে ভিয়েনায় সপ্তম দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আলোচনা শুরুর আগে পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে সামরিক উদ্দেশ্যে পরমাণু তৎপরতার অভিযোগ এনে তেহরানের ওপর মনস্তাত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য আসন্ন বৈঠকে ইরানের কাছ থেকে আরও ছাড় আদায় করা।

ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে সেজন্য তেহরানের সঙ্গে ২০১৫ সালে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীনসহ বিশ্বের ৬ শক্তিধর দেশ।