থার্ডআই ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছেন এবং আরও ১৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন মোট ৯২ জন।

অধিদপ্তর জানায়, সোমবার সকাল থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৩ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ৫ হাজার ৭৪৬ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯২ জনের মধ্যে চলতি নভেম্বর মাসে ১ জন মারা গেছেন, অক্টোবর মাসে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।