থার্ডআই ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকালে একই এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।




