থার্ডআই ডেস্ক:

এই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই বিশ্বকাপ শেষ হয়ে যায় ভারতের। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হয় বিরাট কোহলিদের।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ে ফিরতে পারেনি ভারত। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ১১০/৭ রানে ভারতকে গুটিয়ে দিয়ে ৮ ‍ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই হারেই সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

বিশ্বকাপ শেষ করে ভারত সফরে এসেই পরাজয় দেখল নিউজিল্যান্ড। যেই ভারতকে বিশ্বকাপের মতো বড় আসরে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড, সেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৫ উইকেটে হেরে গেলো নিউজিল্যান্ড।
বুধবার ভারতের জয় পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমেই ইনিংসের তৃতীয় বলে আউট হন ড্যারেল মিচেল।

ভুবনেশ্বর কুমারের করা বলে স্টাম্প ভেঙে যায় কিউই এ ওপেনারের। এরপর তিনে ব্যাটিংয়ে নামা মার্ক চ্যাপম্যানকে সঙ্গে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন অন্য ওপেনার মার্টিন গাপটিল। ৫০ বলে ৬টি চার ও এক ছক্কায় ৬৩ রান করে ফেরেন চ্যাপম্যান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস।