নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা করে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্ত হলো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের ২ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১ জন এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২ জন।