থার্ডআই ডেস্ক:

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এবার যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাছাই অভিযান শুরু করে টাইগ্রেসরা।

মঙ্গলবার জিম্বাবুয়ের হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ওপেনার শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২২ রানের সংগ্রহ পায় নিগার সুলতানার দল। যুক্তরাষ্ট্র ৩০.৩ ওভারে ৫২ রান করতেই হারিয়ে বসে সব উইকেট ।

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি এল শারমিনের ব্যাটে ভর করে। তার ১৪১ বলে ১৩০ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চারে। শারমিনের আগের সর্বোচ্চ স্কোর ছিল ৭৪। ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন তিনি।