নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৩৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৯৮ জন।
অধিদপ্তর জানায়, সোমবার সকাল থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৬ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ২ হাজার ৯৭৮ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।




