নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট ২৭ হাজার ৯৭৮ জন করোনায় মারা গেছেন।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৮১১টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকা ও ১ জন চট্টগ্রাম বিভাগের। গতকাল করোনায় ২ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।