নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ মাঠে নামছে একাদশে তিন পরিবর্তন নিয়ে। সাকিব আল হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদকে জায়গা ছেড়ে দিয়েছেন ইয়াসির আলী, সাইফ হাসান ও আবু জায়েদ রাহী।
ঢাকা টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২১ বছর বয়সী ওপেনার মাহমুদুলের। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: আবিদ আলী, আবদুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নওমান আলী, শাহীন শাহ আফ্রিদি।




