নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। শেখ হাসিনা ওই তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস প্রতি বছর এই তালিক তৈরি করে। বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করা প্রভাবশালী নারীদের মধ্য থেকে ১০০ জনকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়।
এ বছরের তালিকা প্রকাশ করা হয় মঙ্গলবার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়ে টানা তৃতীয়বার তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। মার্কিন এই সাময়িকী লিখেছে, ‘এবারের মেয়াদেই জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে।




