শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের ‘বাংলা সমিতি নিবার্চন ২০২১’ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি এর ৪০৬ ও ৪০৯ নং রুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে বাংলা বিভাগের শিক্ষার্থীরা ভোট প্রদান করেন।

নির্বাচনে মাস্টার্সের শিক্ষার্থী ওমর ফারুক সহ-সভাপতি এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে তৃতীয় বর্ষের সিফাত বিন হামিদ, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মো. গুলশান আহমেদ , বিতর্ক সম্পাদক পদে সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে ৪র্থ বর্ষের আসাদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩য় বর্ষের সালমান শাহ, ক্রীড়া সম্পাদক পদে একই বর্ষের মাহবুবুর রহমান এবং পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ফাউজুল আজীম নির্বাচিত হন।

এছাড়া পাঁচ জন কার্যনির্বাহী সদস্যরা হলেন-বাহাউদ্দিন, সজীব আহমেদ, মো. রুবেল আহমেদ, মো. নাফিউজ্জামান আকাশ, মো. আবু ছাইম।

বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা পদাধিকার বলে সমিতির সভাপতি নির্বাচিত হন। এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।