নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর বলে জানা গেছে।
সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত তিনজনের ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গিয়েছে।জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, নতুন করে ওমিক্রন শনাক্ত ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। ওই ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন বলে জানায়ছে সংস্থাটি।




