সিলেট প্রতিনিধি
সিলেটের মদনমোহন কলেজ ছাত্রদল নেতা মোশাররফ হোসেনের বিদেশ গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি মদনমোহন কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন।

শনিবার (১ ডিসেম্বর) শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয় বলে মদনমোহন কলেজ ছাত্রদল কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মদনমোহন কলেজ ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন৷

নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, মোশাররফ হোসেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও মেধাবী ছাত্রনেতা। শিক্ষার্থীদের অধিকার আদায় ও তাদের কল্যাণে তিনি সর্বদা নিয়োজিত ছিলেন। এছাড়া মদনমোহন কলেজ ছাত্রদলের সফল দপ্তর সম্পাদক হিসেবে কর্মীরা তাকে সবসময় অন্তরে ধারণ করে রাখবে। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। আমরা তার ভবিষ্যৎ প্রবাস জীবনের সফলতা কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি এস এম রাকিব, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ প্রমুখ।