নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। চলতি বছর ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং কেউ মারা যাননি। তবে, গত বছর ডেঙ্গু শনাক্তের পর চলতি বছরে এসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন মোট ১০৫ জন।
বর্তমানে ঢাকার বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮ জন।
গত বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে ডিসেম্বরে ৫ জন, নভেম্বরে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।




