নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়। রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৮৭ জন। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৮২ শতাংশ।