থার্ডআই ডেস্ক
যুক্তরাষ্ট্রের চাপে পড়ে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে চীন। চীনের শীর্ষ কূটনীতিক লিও জিয়ানচাও এই সতর্কবার্তা দিয়েছেন।
চীনের কূটনীতিক লিও জিয়ানচাও গত সপ্তাহে বেইজিংয়ে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইরিত বেন আব্বাকে পাঠানো এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন চাপে প্রভাবিত হয়ে আচরণ করা ইসরায়েলের জন্য উচিত হবে না।
তিনি বলেন, বিদেশি চাপের মুখে ইসরাইল যদি চীনের অবমাননা করে তাহলে তা হবে তাদের একটা রাজনৈতিক ভুল।
লিও জিয়ানচাও আরও বলেন, গত ৪০ বছরে কারো দিকে একটা গুলিও ছোড়েনি চীন। কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালিয়েছে।
এ ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা জানেন না যে কি কারণে হঠাৎ এই ধরনের হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইওয়ান নিয়ে সাম্প্রতিক মার্কিন-চীন উত্তেজনা ছাড়া নতুন কোনো ঘটনা দুই দেশের মধ্যে ঘটেনি।
তবে গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়ার পর থেকে চীনের সঙ্গে সম্পর্ক লক্ষণীয়ভাবে শীতল করেছে চীন।
তবে ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পশ্চিমা সব দেশকে একই ধরনের বার্তা দিয়ে আসছে চীন।




