ক্রীড়া ডেস্ক

কদিন আগে পেনাল্টি শট নিতে গিয়ে বাঁ পায়ের উরুর পেশিতে টান লাগে পাওলো দিবালার। চোটের মাত্রা এতটাই বেশি যে তার বর্তমান ক্লাব জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছিলেন এ বছর আর তাকে ফুটবলে পাওয়া যাবে না। এর মাঝে চোটে পড়েছেন লিওনেল মেসিও। পিএসজির হয়ে খেলতে পারেননি শেষ দুটি ম্যাচে।

এবার চোটাক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন ডি মারিয়া। বিশ্বকাপের আগে দলের সেরা তিন খেলোয়াড়ের চোটে দুশ্চিন্তা বেড়েছে আর্জেন্টিনা দলে।

চোটে পড়ে বেরিয়ে যাওয়ার সময় জার্সিতে হতাশায় মুখ ঢাকতে দেখা যায় দি মারিয়াকে। বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে তখন এই চোট নিশ্চয় কপালের ভাঁজ বাড়াচ্ছে এই উইঙ্গারেরও। এনিয়ে তিন মাসের মধ্যে তিনবার চোটে পড়লেন দি মারিয়া। চোটের কারণে বেশ কয়েক ম্যাচে মাঠেও নামতে পারেননি তিনি। এখন নতুন এই চোট বিশ্বকাপের আগে আর্জেন্টাইন সমর্থকদের কি বার্তা দেয় সেটিই দেখার অপেক্ষা।

দি মারিয়া যখন চিন্তা বাড়াচ্ছেন, মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি। তবে দিবালার ব্যাপারে শঙ্কার কথা বলেছেন এএস রোমা কোচ জোসে মরিনিও।

সেদিন ম্যাচ শেষে মরিনিও বলেছিলেন, ‘আমি চিকিৎসক নই। তবে আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না। ’

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থেকেই প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে নতুন এক রেকর্ডের পথেও ছুটছে তারা। তবে বিশ্বকাপ শুরুর আগে দলের তারকা খেলোয়াড়দের চোট নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় রাখবে কোচ লিওনেল স্কালোনিকে।