নিজস্ব প্রতিবেদক

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

রোববার (৩০ অক্টোবর) সকাল থেকেই ডিএসইতে লেনদেন বন্ধ রয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই কর্তৃপক্ষ বলছে, ত্রুটি সারাতে কাজ চলছে। সমস্যার সমাধান হয়ে গেলে পুনরায় লেনদেন শুরু হবে। এর আগে ২৪ অক্টোবর তিন ঘণ্টা ১২ মিনিট এবং গত বছরের ১৮ জুলাই কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল।