নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হলো। একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত আরও ৪৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯৩২ জনে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৫০ জনের মধ্যে ঢাকায় ১৫১, কক্সবাজারে ২৫, চট্টগ্রামে ৩৩, বরিশালে ১১, খুলনায় ৮, ময়মনসিংহে ৬, রাজশাহীতে ৫, নড়াইলে ২ এবং নরসিংদী, কুষ্টিয়া, পাবনা, বাগেরহাট, খাগড়াছড়ি, বগুড়া, মাদারীপুর ও ফেনীর ১ জন রয়েছেন।
এর আগে, ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২০১৯ সালে ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে ১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৭৬০ জন। এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৪ হাজার ৮৫৫ জন।