বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি

বুধবার (২১ ডিসেম্বর) দুপু‌রে হা‌তির পাল ঘুরে বেড়াতে দেখা গেছে জলদী অভয়ার‌ণ্য রে‌ঞ্জের চুন‌তি এলাকায়। বনবিভা‌গের কর্মকর্তারা তখন বনায়নসহ এলাকা প‌রিদর্শন করছিলেন। হা‌তির পাল‌টি তাদের সাম‌নে পড়লেও কারও কোনো ক্ষ‌তি করে‌নি ব‌লে বনবিভা‌গের দা‌য়িত্বশীল কর্মকর্তারা জানান।

এ ব‌্যাপা‌রে বনবিভা‌গের জলদী অভয়ার‌ণ্যে রে‌ঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আনিসুজ্জামান ব‌লেন, পাহা‌ড়ে হা‌তির খাবার ক‌মে যাওয়ায় তারা সর্বত্র ঘু‌রে বেড়া‌য়। হা‌তির পাল সহ‌জে কা‌রও কোনো ক্ষ‌তি কর‌তে চায় না।