নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এতে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তা রয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মাইনুল ইসলামকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ফাহমিদা হক শেলীকে রাজশাহী সারদায়, কাজী মাকসুদা লিমাকে ডিএমপিতে, মোহাম্মাদ সরোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলায়, সাইদুর রহমানকে শেরপুর সদর সার্কেলে, হান্নান মিয়াকে সিরাজগঞ্জ জেলায়, শরিফুল আলমকে অ্যান্টি টেরিজম ইউনিটে, জিনিয়া চাকমাকে অ্যান্ট্রি টেররিজম ইউনিটে, রকিবুল ইসলাম ইবনে রহমানকে অ্যান্টি টেরিজম ইউনিটে, শামীম কুদ্দুস ভূইয়াকে এপিবিএন সদর দপ্তরে, এ কে এম আবুল বাছের এপিবিএন সদর দপ্তরে, আব্দুল মমীনকে নওগাঁর পত্নীতলা সার্কেলে, আবু ছালেহকে বরগুনার পাথরঘাটা সার্কেলে ও মোহাম্মদ নুরুল আফসার ভূঁইয়াকে এপিবিএন সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়াও সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীকে এপিবিএন সদর দপ্তরে, আরিফ হোসেনকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে ও কৃষ্ণ কুমার সরকারকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের ৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পন করতে বলা হয়েছে। অন্যথায়, পরদিন ১০ জানুয়ারিতে তাদেরকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হবে।




