নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন, আশা করি এ কালো মেঘ কেটে যাবে। সময় হলে শুভ বুদ্ধির উদয় হবে।
তিনি বলেন, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) আজকে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে, সেটা সফল হবে না। শেষ পর্যন্ত নির্বাচনে তারা আসবে। আমার বিশ্বাস নির্বাচনে আসবে।
তিনি আরও বলেন, এর মধ্যে দেশের ক্ষতি করে কী লাভ! কারও কোনো লাভ নেই। নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচনে আসবেন, নিবন্ধিত সব দলকে আমরা স্বাগত জানাব।
বিএনপির দলে গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কী করে প্রতিষ্ঠা করবে প্রশ্ন রেখে কাদের বলেন, এটা আমার বড় প্রশ্ন।




